খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অবৈধ রেস্টুরেন্ট, দুই লাখ টাকা জরিমানা – ল্যাবএইড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
অবৈধ রেস্টুরেন্ট, দুই লাখ টাকা জরিমানা – ল্যাবএইড

আবাসিক ভবনে রেস্তোরাঁ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে রাজধানীর গ্রিনরোড সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি)। আর অবৈধভাবে নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট স্থাপন করায় হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঘণ্টাব্যাপী ল্যাবএইড হাসপাতালের ক্যাফেটেরিয়ায় অভিযান পরিচালিত হয়।

প্রসঙ্গত, রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন লেগে গত ২৯ ফেব্রুয়ারি রাতে ৪৬ জনের মৃত্যু হয়। এতে রাজধানীর বিভিন্ন ভবনে রেস্তোরাঁ তৈরি নিয়ে উদ্বেগ জানান বিশেষজ্ঞরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে নামে প্রশাসন।

জানা গেছে, নকশার ব্যত্যয় ঘটিয়ে হাসপাতালটির উপরে অবৈধভাবে নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট স্থাপন করেছে ল্যাবএইড। এ সময় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ক্যাফেটেরিয়ার রান্নার পরিবেশসহ সার্বিক বিষয় তদারকিও করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালটি নকশার ব্যত্যয় ঘটিয়ে হাসপাতালের ৮ম তলায় তাদের নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট বা কাফেটেরিয়া গড়ে তুলেছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও ত্রুটি দেখতে পাওয়া যায়। একই সঙ্গে রেস্টুরেন্টটির রান্নাঘরে ব্যবহারের জন্য সিড়ির পাশে কিছু গ্যাস সিলিন্ডার পাওয়া যায়, যা খুবই ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।