খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জাকির হোসেন
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

‎চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে,শুক্রবার ২৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ মোহাম্মদ এরশাদ উল্লাহ্, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ আলমগীর সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ফরিদগঞ্জ থানাধীন ২নং বালিথুবা পূর্ব ইউপির ৪নং ওয়ার্ড, সানকিসাইর সাকিনস্থ জনৈক ফারুক স্টোর এর সামনে হতে আসামী ০১।মোঃ সালমান হোসেন (২০), পিতা- মৃত নোমান হোসেন, মাতা- সুলতানা বেগম, ০২। মোঃ কবির হোসেন(২৮), পিতা- আবু জাফর, মাতার নাম: হেলেনা বেগম, উভয় গ্রাম- পূর্ব সানকি সাইর (৪নং ওয়ার্ড, ২নং বালিথুবা (পূর্ব) ইউপি) , থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুরদ্বয়ের হেফাজত হইতে ১০০(একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
‎

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।