খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার

জাকারিয়া আল মামুন
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এনসিপির নেতা গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শিক্ষার্থীকে (ছাত্রী) ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নেতা জাহিদ মুন্সিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অভিযুক্ত জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মুনসেফপুর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং উপজেলা জাতীয় নাগরিক পাটির যুগ্ম সদস্য সচিব। গত ১৪ সেপ্টেম্বর ধর্ষিতার বড় বোন বাদী অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধারায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পরে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পাটি তাকে দল থেকে বহিষ্কার করে। মামলা ও থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকায় খোদেজা শপিং কমপ্লেক্সে চশমা ও ঘড়ি ব্যবসা করতো জাহিদ মুন্সি। সম্প্রতি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তার দোকান থেকে ঘড়ি কিনতে যায়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রতিনিয়ত তারা মোবাইল ফোনে কথা বলে আর বিভন্ন স্থানে গিয়ে ঘোরাঘুরি করত। এক পর্যায়ে বিবাহের শর্তে বলে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘুরার কথা বলে ওই ছাত্রীকে রিসোর্ট, হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে জাহিদ মুন্সি। এরপর থেকেই তাকে বিয়ে জন্য চাপ দিলে সে তালবাহানা করতে থাকে। গত ১০ সেপ্টেম্বর দুপুরে শ্রমিক কলেজ থেকে জাহিদ মুন্সি ওই ছাত্রীকে নিয়ে পূবাইল থানাধীন মীরের বাজারের এক গেস্ট হাউজে নিয়ে তাকে ধর্ষণ করে। একই দিন বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়াটারের ভেতর নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এবারেও ওই ছাত্রী বিয়ের কথা বললে তাকে হুমকি দেয় তার ছবিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে। পরে ওই শিক্ষার্থী তার বড় বোনকে বিষয়টি অবগত করে। বড় বোন বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় জাহিদ মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ৯ দিন পর কালীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত জাহিদ মুন্সিকে গ্রেফতার করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান বলেন, মামলা হওয়ার পর থেকে ঊধর্তন কতৃপক্ষের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্তের ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকে। মঙ্গলবার রাতে নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে পূবাইল থানা পুলিশের সহযোগিতায় জাহিদ মুন্সিকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে মহামান্য আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।