খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালীগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাকারিয়া আল মামুন
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
কালীগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে জমজমাট পরিবেশে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ই আগষ্ট উপজেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর এর সার্বিক তত্ত্বাবধানে এবং কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলার মোট ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের দল এতে অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বালিগাও উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমেই দুর্নীতি দমন সম্ভব’। এই বিষয়ের ওপর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে তাদের তথ্যসমৃদ্ধ বক্তব্য ও যুক্তি উপস্থাপন করে। তার্কিকদের ক্ষুরধার যুক্তি, পাল্টা-যুক্তি এবং চমৎকার বাচনভঙ্গি উপস্থিত বিচারক ও দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ বক্তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। শুধু আইন প্রয়োগ করে বা শাস্তি দিয়ে সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বাস্তব জীবনে সততার চর্চায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নায়েবুর রহমান মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল‌ আমিন‌ হাওলাদার।

কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মোড়ল এবং কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর সভাপতি জাকারিয়া আল মামুন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত গাজীপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মোঃ আতিকুর রহমান খান, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল ইসলাম, কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, মানব কল্যাণ সংস্থা কালীগঞ্জ এর সহ-সভাপতি সানাউল্লা তালুকদার, কালীগঞ্জ উপজেলা ভূমি কানুনগো উমর ফারুক, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মাহাবুবুর রহমান সুরুজ, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সদস্য মামুন মোড়ল প্রমূখ। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা জয়নাল আবেদিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ তিনজন । এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফিয়ারা বেগম, সদস্য ফরহাদ উদ্দিন ফুলু, মামুন অর রশীদ, মুফতি ফাহিমুল ইসলাম ফাহাদ, মহিলা সদস্য শান্তা ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমন্ত্রিত সুধীজন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে স্ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।