রাজশাহী বিভাগের সাংগঠনিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান,রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন। এটা ধারাবাহিক বৈঠকের অংশ।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ।
বৈঠকে আসন্ন সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূলকে শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।



আপনার মতামত লিখুন