খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শিক্ষকের প্রেমের ফাঁদে দশম শ্রেণির শিক্ষার্থী ‘অপহৃত,থানায় অভিযোগ

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
শিক্ষকের প্রেমের ফাঁদে দশম শ্রেণির শিক্ষার্থী ‘অপহৃত,থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার সময় মেহজাবিন নেছা মীম (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তার নিজের স্কুলের শিক্ষকই তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক তুলে নিয়ে গেছেন—এমন গুরুতর অভিযোগ এনেছেন ভুক্তভোগীর মা। রোববার শ্রীপুর মডেল থানায় লিখিত নালিশ দাখিল করে তিনি মেয়েকে উদ্ধার ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মীম রাজেন্দ্রপুর মেধা বিকাশ স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মো. সানি আকন্দ (ওরফে সুজন) তার প্রাইভেট টিউটর ছিলেন। গত ২৬ জুলাই সকাল ৮টার দিকে মীম বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হলে আর ফিরে আসেনি। দিনগত রাতে পরিবার স্কুল থেকে জানতে পারে, মীম ওইদিন ক্লাসেই অনুপস্থিত ছিল।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক মীমকে নানা অজুহাতে প্রলোভন দেখিয়ে এবং কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন থেকেই তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্বজনরা যখন অভিযুক্তের বাড়িতে যান, তখন তাঁরা জানতে পারেন, সানি আকন্দ সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছেন। তার মুঠোফোনও তখন থেকে বন্ধ।

মায়ের ধারণা, কুচক্রী শিক্ষক মীমকে কোনো ফাঁদে ফেলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন। আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মো. শাহীনুর জানান, “অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ বলছে, তদন্তের পরই এ ঘটনার প্রকৃত কারণ ও ছাত্রীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।