গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলার নামে জুয়ার আয়োজন বন্ধে প্রতিবাদ সমাবেশ
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন রাজবাড়ী সড়কে ‘সচেতন নাগরিক ঐক্য’র উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলা এবং মেলার নামে লটারি ও অপসংস্কৃতি বন্ধ করে মাঠটি খেলাধুলা, জানাজা, সামাজিক অনুষ্ঠান ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা।
সচেতন নাগরিক ঐক্য’ এবং ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন রাজবাড়ী সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার কাছে স্মারকলিপি পেশ করা হয়।
রাজবাড়ী মাঠ ও এর সংলগ্ন ঐতিহাসিক স্থাপনাগুলোর গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিক কাজের বদলে বৃক্ষ মেলা বা উন্নয়ন মেলার মতো প্রয়োজনীয় উদ্যোগ হলেও তা মাঠের নির্দিষ্ট অংশ সীমিত রেখে করা উচিত।
মাঠের চারপাশে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ এবং একাধিক হাসপাতাল রয়েছে। দীর্ঘমেয়াদি মেলার কারণে তীব্র যানজট, শব্দদূষণ, বর্জ্য সমস্যা এবং শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটে।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক জানান যে, রাজবাড়ী মাঠের ঐতিহাসিক ও জনস্বার্থমূলক গুরুত্ব বিবেচনায় নেওয়া হবে। সাধারণ মানুষের কষ্ট হয় কিংবা খেলাধুলা ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়—এমন কোনো সিদ্ধান্ত প্রশাসন নেবে না বলে তিনি আশ্বাস দেন।
মানববন্ধনে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদির সভাপতিত্বে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. শহিদুজ্জামান, জয়নাল আবেদীন, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, পেশাজীবী পরিষদ গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো. মাহফুজুর রহমান খান, ছাত্রশক্তির সংগঠক মো. নাবিল, পেশাজীবী নেতা তোফাজ্জল হোসেন, এনসিপি নেতা আলী আকবর ও বাজার ব্যবসায়ী কমিটির মো. বাবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন