খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফের অবরুদ্ধ পিএফআই সিকিউরিটিজের পরিচালকদের ব্যাংক হিসাব

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
ফের অবরুদ্ধ পিএফআই সিকিউরিটিজের পরিচালকদের ব্যাংক হিসাব

পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের (ট্রেক নম্বর- ৭৯) পরিচালনা পর্ষদের সকল পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ব্যাংক হিসাবের লেনদেন অবরুদ্ধ রাখার জন‌্য ফের বাংলাদেশ ব‌্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) প্রতিষ্ঠানটির প্রায় ২৮ কোটি টাকা ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার এ নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব‌্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে বিএসইসির মার্কেট অ‌্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ‌্যাফেয়ার্স ডিভিশন থেকে পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

তথ‌্য মতে, বিগত সরকারের আমলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকা ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

 

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০২৪ সালের ২৮ অক্টোবর তারিখের পত্র নং বিএসইসি/ এসএমএমআই/ডিএসই-৭৯/১৩৫/২০২৪/২৪৮৬ এবং আপনাদের (বিএফআইইউ) ২০২৪ সালের ১১ নভেম্বর তারিখের পত্র নং বিএফআইইউ (মনিটরিং-২/সিএমআই)-০৫/২০২৪-২২৯০ এর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, কমিশনের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে বিএফআইইউ কর্তৃক পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও’র ব্যাংক হিসাবসমূহে চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করা হয়েছে।”

“ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি কর্তৃক অনুসন্ধান অনুযায়ী পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসাবে ২০২৪ সালের ৭ জুলাই তারিখ পর্যন্ত ২৭.৬২ কোটি টাকা ঘাটতি উদঘাটিত হয়েছে। এমতাবস্থায়, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য উপর্যুক্ত ট্রেকহোল্ডার কোম্পানি পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইওর ব্যাংক হিসাবসমূহের সকল ধরনের ডেবিট ট্রান্সফার ও নগদ উত্তোলন ১৩ ডিসেম্বর থেকে আরও ৩০ দিন অবরুদ্ধকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো”- বলে চিঠিতে আরো উল্লেখ করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।