খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে একটি বাচ্চা বানর উদ্ধার করে রঘুনন্দন রেঞ্জ সংরক্ষিত এলাকায় অবমুক্ত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে একটি বাচ্চা বানর উদ্ধার করে রঘুনন্দন রেঞ্জ সংরক্ষিত এলাকায় অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে একটি বাচ্চা বানর উদ্ধার করেছেন বনহ বিভাগের লোকজন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ওই বাগানের একজন চা-শ্রমিকের বাড়ি থেকে বাচ্চা বানর টি উদ্ধার করে রঘুনন্দন রেঞ্জ সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে। সিলেট বন বিভাগের অধীনে রঘুনন্দন রেঞ্জের নবনিযুক্ত ফরেস্ট রেঞ্জার মোঃ ফয়সাল আলম গোপন সংবাদ পেয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে একজন চা শ্রমিকের বাড়িতে একটি বাচ্চা বানর পালিত সন্ধান পান। উক্ত বাচ্চা বানর টি পথ হারিয়ে বন থেকে নোয়াপাড়া চা বাগানে ঢুকে পড়ে। ওই শ্রমিক কৌশলে বানর বাচ্চা টি ধরে তার বাড়িতে নিয়ে আসেন এবং দীর্ঘ দিন ধরে সেখানে বন্দি অবস্থায় মানুষের কাছে পালিত হচ্ছিল। মাধবপুর উপজেলা জগদীশপুর বন বিট কাম স্টেশনে এ খবর পৌঁছামাত্র সঙ্গে সঙ্গে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে স্টেশনের বন কর্মীকে সাথে নিয়ে নোয়াপাড়া চা বাগানে ওই শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে বাচ্চা বানর টি উদ্ধার করেন। পরে রঘুনন্দন রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফয়সাল আলম নির্দেশে শাহপুর বন বিট এলাকায় পৌঁছে দিলে রঘুনন্দন রেঞ্জ সংরক্ষিত এলাকায় স্বাভাবিক আবাসস্থলে বাচ্চা বানর টি অবমুক্ত করে দেওয়া হয়ে৮ছে । এসময় উপস্থিত ছিলেন শালটিলা বন বিট কর্মকর্তা মোহাইমিনুল সানী , শাহপুর বন বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায় প্রমুখ ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।