রাজশাহীতে জেলা পুলিশের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ,এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মহোদয়ের সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে ডিআইজি মহোদয় এবং তাঁর সহধর্মিণী পুলিশ লাইন্স কম্পাউন্ডে পৃথকভাবে দুটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,পুলিশ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন