রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বাঘা পৌরসভার কলিগ্রাম গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই গ্রামের মোঃ রেজাউল করিমের বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
পরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় শয়নকক্ষের চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলের ভিতরে বিশেষভাবে লুকানো ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তা দিয়ে তৈরি ব্যাগের ভিতরে ৫০ বোতলসহ মোট ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,মোঃ রেজাউল করিম (৪২), পিতা- মৃত আকছেদ মন্ডল, গ্রাম- কলিগ্রাম, থানা- বাঘা, জেলা- রাজশাহী।
মোঃ মোশারফ (৫৫), পিতা- মৃত ময়েজ উদ্দিন, গ্রাম- বুয়াঘাট কলেজ রোড, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
মোঃ আজিজুল হক (৩৮), পিতা- মৃত রজব আলী, গ্রাম- বুয়াঘাট, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মতামত লিখুন