খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বাঘা পৌরসভার কলিগ্রাম গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই গ্রামের মোঃ রেজাউল করিমের বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।

পরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় শয়নকক্ষের চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলের ভিতরে বিশেষভাবে লুকানো ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তা দিয়ে তৈরি ব্যাগের ভিতরে ৫০ বোতলসহ মোট ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,মোঃ রেজাউল করিম (৪২), পিতা- মৃত আকছেদ মন্ডল, গ্রাম- কলিগ্রাম, থানা- বাঘা, জেলা- রাজশাহী।
মোঃ মোশারফ (৫৫), পিতা- মৃত ময়েজ উদ্দিন, গ্রাম- বুয়াঘাট কলেজ রোড, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
মোঃ আজিজুল হক (৩৮), পিতা- মৃত রজব আলী, গ্রাম- বুয়াঘাট, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।

এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।