খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

উত্তরায় সংবর্ধিত সিলেটের কামাল খান

সিলেট ব্যুরো
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
উত্তরায় সংবর্ধিত সিলেটের কামাল খান

রাজধানীর উত্তরায় সম্বর্ধনা দেয়া হয়েছে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক সাহাদাত হোসেন কামাল খানকে।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল খান তার নিজ জন্মভূমি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর উত্তরা মডেল টাউনের ক্যাফে নূর রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ বর্ণিল আয়োজন।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম আজিজুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উপদেষ্টা, নারী উদ্যোক্তা, বিশিষ্ট সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব হোসনা খান।

প্রধান বক্তা ছিলেন দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক এবং মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিং—এমআইটির চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন বিশেষ অতিথি ছিলেন,সিনিয়র সহ-সভাপতি জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশন ও চেয়ারম্যান,মেঘনাপাড় ট্রাস্ট,ড.জাহিদ আহমেদ চৌধুরী,ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু,গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোকলেসুর রহমান মাসুম,দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লেখক, গবেষক, বিশ্লেষক, সম্পাদক, কবি এবং দৈনিক প্রতিবিম্বের সম্পাদক আবুল খায়ের,সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কবি ও সাহিত্যিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন,সিনিয়র সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জুয়েল,দৈনিক বাংলা ৭১ টঙ্গী প্রতিনিধি, পরিবহন বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, অনুষ্ঠানে জন্মভূমি গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিবৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।