খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খুলনার আলোচিত মামলায় বাদী শহিদুল শেখ কে প্রানে মেরে ফেলার হুমকি : আসামিদের জামিন বাতিলের পিটিশন দাখিল

মোঃ আল মামুন
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
খুলনার আলোচিত মামলায় বাদী শহিদুল শেখ কে প্রানে মেরে ফেলার হুমকি : আসামিদের জামিন বাতিলের পিটিশন দাখিল

 

খুলনা, ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের অন্তর্গত অড়ুয়া বাঁধে আজ থেকে আনুমানিক আট মাস পূর্বে অর্থাৎ ২০/ ১ /২৬ ইং তারিখে রাসেল শেখ পিতা শহিদুল শেখ কাটিংগা গ্রামের সুলাইমান মোড়ল পিতা মৃত ফজলুর মোড়লের নিকট চাঁদাদাবি করার ঘটনাকে কেন্দ্র করে ১ নং আসামি, ওয়াহিদুজ্জামান কনু পিতা জাকারিয়া মোল্লা সহ স্থানীয় অনেকেই আইন হাতে তুলে নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে ফুলা, যখন রক্ত, যখন করে অচেতন অবস্থায় মাটিতে ফেলে রেখে চলে যায় রাসেল শেখ কে। এবং তার ব্যবহারিত মোটরবাইক টি আগুনে জ্বালিয়ে দেয় খবর পাওয়া যায়।

 

উক্ত ঘটনা কে কেন্দ্র করে পরবর্তীতে ১২/৩/ ২০২৬ ইং তারিখে ভিকটিমের পিতা শেখ শহিদুল ইসলাম পিতা মৃত আব্দুল মজিদ শেখ বাদী হয়ে বিজ্ঞ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেটে আমলী আদালত ডুমুরিয়া অঞ্চল খুলনাতে দন্ডবিধি ১৪৩, ১২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩৬০ ৫০৩ ৩৮৬/৫০৬/সেকশন দন্ডবিধি অনুসারে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ডুমুরিয়া থানা- ৩৬, উক্ত মামলায় আসামীগণ বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে খুলনা জেলা কারাগারে প্রেরণ করেন। যেখানে ১৬ দিন কারা ভোগের পর আসামিদের মধ্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান কনু মোঃ হাফিজুর রহমান, মোঃ রমজান হালদার, মোঃ সোলায়মান মোড়ল, হাফিজুর মোড়ল, মোহাম্মদ আবু সঈদ মোড়ল, মোহাম্মদ মুরাদ মোল্লা, মোহাম্মদ ইমদাদুল মোল্লা, মোহাম্মদ রিয়াদ জোয়াদ্দার, সর্ব সাং কাটিংগা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করে নিজ এলাকাতে ফিরে এসে বাঁদিকে ভয় ভীতি প্রদর্শনের মধ্যে

ওয়াহিদুজ্জামান কনুর নেতৃত্বে , বাদী শহিদুল ইসলাম পিতা আব্দুল মজিদ শেখ কে, প্রাণানে মেরে ফেলার হুমকি দিলে বাদী শহিদুল ইসলাম পাঁচজন কে আসামি করে ফুলতলা থানা তে একটি লিখিত অভিযোগ দায়ের করে, অভিযোগে উল্লেখ করেন ২২/০৮ /২০২৬ খ্রিস্টাব্দ শনিবার আনুমানিক বিকেল ৫ ঘটিকার সময় আমার বাড়ির সম্মুখে রাস্তায় মোটরসাইকেল যোগে এসে আমাকে গালি ও ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে, এবং মামলা উঠিয়ে না নিলে জীবনে মেরে ফেলার হুমকি দেয়।

যাদের মধ্যে অহিদুজ্জামান কনু পিতা মোহাম্মদ জাকারিয়া মোঃ হাফিজুর রহমান পিতা আব্দুল হাই সোলাইমান মোড়ল পিতা ফজলুল মোড়ল সর্ব সাং- কাটিংগা সহ আরো অজ্ঞাত- ২ জন ব্যক্তি তাদের সাথে উপস্থিত ছিল যারা বারবার একটি কথা বলতে থাকে সিয়ার মামলা নং ৩৬ প্রত্যহার না করলে ছেলেকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলাম তোকেও তাই করব। এমত অবস্থায় বাদী শহিদুল ইসলাম পিতা মজিদ শেখ তার সিনিয়র আইনজীবী আলহাজ্ব এস এম কেছমত আলী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডুমুরিয়া অঞ্চল বরাবর একটি লিখিত পিটিশন দাখিল করেছেন।

উক্ত ঘটনায় বাদী প্রাণে মেরে ফেলার হুমকি পেয়ে রিরাপত্তাহীনতা বা আতঙ্কে দিন কাটাচ্ছে এমতাবস্থায় বাদী শহিদুল ইসলাম ও তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসন ও বিজ্ঞ আদালতের কাছে দুর্ধর্ষ আসামীদের জামিন বাতিলসহ বাদীর নিরাপত্তাজনিত কারণে জেলের অভ্যন্তরে আটক রাখার দাবি জানিয়েছে

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।