খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

​গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।বুধবার(২৩ সেপ্টেম্বর)বিকেলে শ্রীপুর পৌর এলাকার গরগরিয়া মাস্টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান।পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া,সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই,৫ নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি দুলাল মৃধা,বিএনপি নেতা নজরুল ইসলাম,পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তুহিন প্রধান,সুমন রানাসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি গরগরিয়া মাস্টার বাড়ি এলাকার গুরুত্বপূর্ণ অংশ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


​সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবুল হোসেন প্রধান বলেন, “গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে নতুন করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, তা এ দেশের সচেতন শ্রমিক ও সাধারণ জনতা কঠোর হস্তে দমন করবে। কোনো ধরনের দেশবিরোধী চক্রান্তকে গাজীপুরের মাটিতে সফল হতে দেওয়া হবে না।”
​এ সময় স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মী ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।