শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।বুধবার(২৩ সেপ্টেম্বর)বিকেলে শ্রীপুর পৌর এলাকার গরগরিয়া মাস্টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান।পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া,সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই,৫ নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি দুলাল মৃধা,বিএনপি নেতা নজরুল ইসলাম,পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তুহিন প্রধান,সুমন রানাসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি গরগরিয়া মাস্টার বাড়ি এলাকার গুরুত্বপূর্ণ অংশ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবুল হোসেন প্রধান বলেন, “গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে নতুন করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, তা এ দেশের সচেতন শ্রমিক ও সাধারণ জনতা কঠোর হস্তে দমন করবে। কোনো ধরনের দেশবিরোধী চক্রান্তকে গাজীপুরের মাটিতে সফল হতে দেওয়া হবে না।”
এ সময় স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মী ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেন।



আপনার মতামত লিখুন