খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তড়িঘড়ি নির্বাচন দেশের মানুষ চায় না : নূরুল ইসলাম বুলবুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
তড়িঘড়ি নির্বাচন দেশের মানুষ চায় না : নূরুল ইসলাম বুলবুল

জনগণ যেমন তাদের প্রতিনিধির হাতে দেশের শাসনভার তুলে দিয়ে চায়, তেমনি কোনো সংস্কার সংশোধন ছাড়াই তড়িঘড়ি করে কেবল নির্বাচন দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। রাজধানীর লালবাগ এলাকায় শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে চলমান শৈতপ্রবাহে কষ্টে থাকা বঞ্চিত অসহায় নগরবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করছে জামায়াত। তিনি বলেন, একেবারে কোনো সংস্কার ছাড়াই আগের নিয়মে আবার কেউ দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনুক এটা জনগণ দেখতে চায় না। এজন্যই আমরা বলি, অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে সব সেক্টরে একটি শৃঙ্খলা ফিরিয়ে দিয়ে সর্বক্ষেত্রে নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করবে। নাহলে জনগণ আবারো প্রতারিত হওয়ার পরিস্থিতিতে পড়তে পারে। মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমান সরকার সংস্কারের অনেকগুলো কমিটি করেছে। সেই কমিটিগুলো আগামী ১৫ জানুয়ারির মধ্যেই রিপোর্ট দেবে আশা করছি। শুধু নির্বাচন কমিশনই নয়, জনগণের প্রয়োজন হচ্ছে পুরো রাষ্ট্রের সংস্কার। লালবাগ থানা জামায়াতের আমির ড. শামীমুল বারীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মু. আবুল খায়েরের সঞ্চালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক হাফেজ এনায়েতুল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।