খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খালেদাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
খালেদাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার এই সফর ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হয়েছেন। তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে সশরীরে হাজির থেকে বিদায় জানাতেই গুলশানে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন খালেদা জিয়া। জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন বিএনপি চেয়ারপারসন। তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও অন্য যে কোনো দিনের চেয়ে বেশি। জানা গেছে, রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে গুলশান-২ নম্বর গোলচত্বর ও কাকলী গোলচত্বর হয়ে শাহজালাল বিমানবন্দরের দিকে এগোবে।

খালেদাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

খালেদা জিয়াকে লন্ডনে পৌঁছে দিতে কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছে। এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিকেল ৩টার দিকে ফিরোজায় প্রবেশ করেন বলে জানা গেছে। চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।