খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এ প্রজন্মের ক্রাশ ওয়ামিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
এ প্রজন্মের ক্রাশ ওয়ামিকা

ভারতীয় সিনেমায় এ প্রজন্মের জনপ্রিয় তারকা ওয়ামিকা গাবি। সেক্স সিম্বল লাস্যময়ী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে তাকে নিয়ে তরুণ দর্শকের আগ্রহ আকাশচুম্বি। এই অভিনেত্রী এবার যুক্ত হলেন নতুন সিনেমায়।

স্পাই থ্রিলার ‘জি২’ সিনেমায় যোগ দিয়েছেন ওয়ামিকা। ২০১৮ সালের ব্লকবাস্টার থ্রিলার ‘গুডাচারি’ ছবির সিক্যুয়েল হিসেবে এটি নির্মিত হবে। ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক বিনয় কুমার সিরিগিনিডি। জি২ ছবির প্রধান চরিত্রে আবারও দেখা যাবে আদিভি শেশকে। তিনি ‘গুডাচারি’-তে তার চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন। তার বিপরীতেই অভিনয় করবেন ওয়ামিকা গাবি। এই ছবির মাধ্যমে তিনি প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন তারা।

 

jagonews24

 

 

ওয়ামিকা গাবি ২০২৩ সালে তার অসাধারণ অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন। প্রাইম ভিডিও সিরিজ ‘জুবিলি’, নেটফ্লিক্সের ‘খুফিয়া’, এবং সনিলাইভের ‘চার্লি চোপরা অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি’ সিরিজে তার চরিত্রগুলো দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। নতুন ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ওয়ামিকা বলেন, ‌‘আমি অত্যন্ত আনন্দিত ‘জি২’ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে। এই সিরিজের প্রথম ছবিটি সাফল্যের অসাধারণ মাইলফলক স্থাপন করেছে। এই গল্পের চরিত্র হতে পারাটা চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর। ওয়ামিকা গাবির সঙ্গে ‘জি২’ ছবিতে আরও অভিনয় করবেন ইমরান হাশমি, মুরালি শর্মা, সুপ্রিয়া যালাগাড্ডা এবং মাধু শালিনীসহ বেশ ক’জন জনপ্রিয় তারকাশিল্পী।

 

 

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।