খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মক্কা শরিফে শাহরুখ-গৌরী, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
মক্কা শরিফে শাহরুখ-গৌরী, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেছে

বলিউড বাদশা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী নতুন বছরে মক্কা শরিফ গিয়েছেন! সঙ্গে ছিলেন তাদের বড় পুত্র আরিয়ান খান-এমন এটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম-ফেসবুক থেকে এক্স-এ ঝড়ের গতিতে ছবিটি ছড়িয়ে পড়েছে। এই ছবি দেখে নেটিজেনরা মনে করছেন- তাহলে কি বিয়ের ৩৩ বছর ধর্ম পরিবর্তন করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান? ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটি ভুয়া। শাহরুখ, গৌরী ও আরিয়ার আসলে ডিপফেকের শিকার। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও-ছবি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভীতি বাড়ছে। এর আগে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, আলিয়া ভাট, রাশমিকা মান্দানা ডিপফেকের শিকার হয়েছেন। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। ক্যারিয়ারের একেবারে শুরুতে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। পরিবারের অসম্মতিতে উঠতি নায়কের গলায় মালা দিয়েছিলেন গৌরী। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া খুবই স্বাভাবিক, সেখানে শাহরুখ-গৌরীর সংসার আজও অটুট রয়েছে। ২০০৫ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে গিয়ে নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে গৌরী বিস্তারিত জানিয়েছেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।