৭ ছাত্র-জনতা হত্যা
কনস্টেবল সুজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও প্রসিকউটর বি এম সুলতান মাহমুদ বলেন, গত ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানার মামলায় গ্রেফতার আছেন মোহাম্মদ সুজন হোসেন। তাকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। আবেদন শুনানি শেষে গত ১ জানুয়ারি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়া আগামী ২৩ জানুয়ারি তার বিষয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।



আপনার মতামত লিখুন