খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

ব্রিটেনের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে এবার মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনদের দেওয়া সম্পদ ব্যবহারকে ডাকাতি বলে উল্লেখ করে টিউলিপকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে এ খবর জানা গেছে। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহৃত লন্ডনের সম্পদের বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তিনি অবৈধভাবে এসব সম্পদ ভোগ করেছেন প্রমাণিত হলে সেগুলো তাৎক্ষণিভাবে ফিরিয়ে দিতে হবে।

সম্প্রতি পরিচালিত এক অনুসন্ধানে টিউলিপের বহুদিনের আবাসস্থল হ্যাম্পস্টেডের একটি বাড়ি নিয়ে কিছু অসংগতি খুঁজে পায় সানডে টাইমস। ওই বাড়ি ক্রয়ে পানামা পেপারসে থাকা এক অফশোর কোম্পানি ও দুই বাংলাদেশি ব্যবসায়ীর নাম খুঁজে পায় তারা। এই প্রতিবেদন প্রকাশিত হলে রাজনৈতিকভাবে কিছুটা চাপে পড়ে যান টিউলিপ সিদ্দিক। টিউলিপের ব্যবহৃত সম্পদের বিষয়ে যুক্তরাজ্য সরকারের তদন্ত করা উচিত কিনা, সানডে টাইমসের এই প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেছেন, অবশ্যই, পুরো বিষয়টিই কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। তিনি আরও বলেছেন, সম্ভব হলে, আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের কেনা সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনা দরকার। কারণ এসব সম্পদ জনগণের টাকায় কেনা হয়েছিল।

সানডে টাইমসের দাবি, বাংলাদেশের নির্দিষ্ট কিছু সম্পদ ফিরিয়ে দিতে সদিচ্ছা প্রকাশ করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।  টিউলিপ সিদ্দিককে ‘পারিবারিক ব্যবসার’ অংশীদার বলে কটাক্ষ করে আলম বলেছেন, বাংলাদেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের কাছে সম্পদ পাচার করা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল ১৫ বছরের একটি সুসংহত প্রক্রিয়া।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।