খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

স্থগিত বাহুবলীর নতুন সিনেমা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
স্থগিত বাহুবলীর নতুন সিনেমা

‘বাহুবলী’ সিরিজের দুটি সিনেমা দিয়ে বাজিমাত করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। যেমন হয়েছেন সুপারহিট সিনেমার নায়ক তেমনি অর্জন করেছেন প্রশংসা। ছবি দুটির কল্যাণে প্রভাস এখন ভারতীয় সিনেমার বাহুবলী। তার নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। এটি একটি হরর কমেডি ধাঁচের ছবি। থাকবে অ্যাকশনও। এতে প্রভাস দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তবে দুঃখজনক খবর দিয়েছে বলিউড হাঙ্গামা। তারা জানায়, ছবিটির মুক্তি আটকে গেছে। যা এই বছরের গ্রীষ্মে মুক্তির কথা থাকলেও সেই তারিখ পিছিয়ে যেতে পারে।

 

সূত্রের খবর অনুযায়ী, ছবির মুক্তির জন্য ১০ এপ্রিল নির্ধারিত ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না। যদিও ছবির মুক্তি স্থগিত করার কারণ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। সেইসঙ্গে কবে মুক্তি পাবে সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ধারণা করা হচ্ছে শিগগিরই ছবিটির একটি বিশেষ পোস্টার প্রকাশ করা হবে। সেখানেই আসবে মুক্তির নতুন তারিখ ঘোষণা।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।