খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গুগল ড্রাইভে ফাইল আপলোডে নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
গুগল ড্রাইভে ফাইল আপলোডে নতুন সুবিধা

গুগল ড্রাইভে ফাইল আপলোডের সময় কমাতে ও সহজে ফাইলে প্রবেশ করতে গুগল ড্রাইভে ‘ডিফারেনশিয়াল’ নামের নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে এখন থেকে ফাইলে থাকা তথ্য সম্পাদনার পর পুরো ফাইল নতুন করে আপলোড হবে না, এর পরিবর্তে শুধু সংশোধিত অংশগুলো নতুন করে আপলোড হবে। এর ফলে সিনক্রোনাইজেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে এবং ব্যবহারকারীরা সময় বাঁচানোর পাশাপাশি ইন্টারনেট ডেটাও সাশ্রয় করা সম্ভব হবে।

সম্প্রতি গুগল ওয়ার্কস্পেস আপডেটস ব্লগে প্রকাশিত এক ঘোষণায় ‘ডিফারেনশিয়াল’ আপলোড নামের এই সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়। গুগল ড্রাইভে সবার জন্যই সুবিধাটি উন্মুক্ত থাকবে। গুগল জানিয়েছে, সুবিধাটি গুগল ওয়ার্কস্পেসের গ্রাহক এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারী সবার জন্যই উন্মুক্ত। এটি চালু করতে ব্যবহারকারীদের আলাদাভাবে কিছুই করতে হবে না। ফাইল আপডেট করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। তবে সুবিধাটি এখন শুধু ডেস্কটপ সংস্করণের জন্য চালু করা হয়েছে। পরবর্তী সময়ে সুবিধাটি স্মার্টফোনেও ব্যবহার করা যাবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।