খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‘ঢাকা-দিল্লির চুক্তিগুলো ভারত প্রকাশ করলেও বাংলাদেশ করে না’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
‘ঢাকা-দিল্লির চুক্তিগুলো ভারত প্রকাশ করলেও বাংলাদেশ করে না’

ঢাকা ও দিল্লির মধ্যে সম্পাদিত চুক্তিগুলো ভারত প্রকাশ করলেও বাংলাদেশ সেগুলো প্রকাশ করে না। বিষয়টিকে ‘আমলাতান্ত্রিক অদক্ষতা’ বলে মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে— আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান এবং ট্রিটি সেকশনে যান, সেখানে বাংলাদেশ নিয়ে সার্চ করলে সবগুলো চুক্তি পেয়ে যাবেন। এটি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ওয়েবসাইটে চুক্তিগুলো নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনও দেশের সঙ্গে বাংলাদেশের করা চুক্তি নেই। কেন নেই প্রশ্ন মহাপরিচালক বলেন, ‘আমলাতান্ত্রিক অদক্ষতা বলতে পারেন। ভারতের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি মনে করে পুনর্বিবেচনার প্রয়োজন, তবে তারা বিষয়টি উত্থাপন করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা প্রশ্নের জবাবে মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা– এ বিষয়ে কোনও তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন, সেটি ভারত সরকারের বিবেচনাধীন বিষয়।

 

ফ্যাক্ট ফাইন্ডিং মিশন : জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলের অনুরোধ করা তথ্যাদি বিভিন্ন সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে।মহাপরিচালক বলেন, ‘গত সপ্তাহের মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছিল যে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু আনুষঙ্গিক তথ্যের অপেক্ষায় রয়েছি। আমরা ইতোমধ্যে সে তথ্যগুলো পেয়েছি এবং জাতিসংঘের কাছে তা পাঠানো করা হয়েছে। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন কবে নাগাদ পেতে পারি জানতে চাইলে তিনি বলেন, ‘জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরে তারা নিজস্ব একটি খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কী সময় লাগবে, সেই তথ্য তারা আমাদের জানায়নি। সুতরাং, কোনও টাইমলাইনের বিষয়ে আমরা জানাতে পারছি না।

 

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান : ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অুনষ্ঠানে যে ট্র্যাডিশন আছে, ওখানে বিদেশি মিশন প্রধানরা দাওয়াত পেয়ে থাকেন। এবারও একই ট্র্যাডিশন অনুসরণ করা হয়েছে। আমাদের কাছে যে সরকারি চিঠি আছে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে— যুক্তরাষ্ট্রে বিদেশি মিশন প্রধানরা আমন্ত্রিত।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।