খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিএনপির আপত্তির জায়গাগুলোতে কি সরকার কাজ করতে পেরেছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
বিএনপির আপত্তির জায়গাগুলোতে কি সরকার কাজ করতে পেরেছে

এখন পর্যন্ত বিএনপি যে যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেখানে কোনও কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সংস্কার পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন, বিএনপি গিয়ে বলেছে, সংবিধানের বাইরে গিয়ে এটা আপনি করতে পারেন না। আপনারা করতে পারেননি। এখন পর্যন্ত বিএনপি যে যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেই বিষয়ে কোনও কাজ করতে পেরেছে?’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজনৈতিক কর্তৃত্ব বিএনপির হাতে। যেখানে সম্ভব চাঁদাবাজি করছে। একেকটা বাসস্ট্যান্ড দখল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে কিন্তু সরকার কিছুই করতে পারেনি। আর অফিসার, পুলিশ ভাবছে, এক বছর পর বিএনপি ক্ষমতায় আসবে; এখন তাদের সঙ্গে ঝগড়া করলে চাকরি থাকবে না। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘কেউ কী ভেবেছেন এবারের অভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে কারা? জামায়াতে ইসলামী। ৫ আগস্ট বৈঠকের পর সেনাপ্রধান বললেন, কারা কারা যোগ দিয়েছিল। অনেকের নাম বলেছেন, অনেকের নাম বললেন না। সবার আগে জামায়াতে ইসলামীর নাম বললেন, তাও দুবার। আন্দোলনে ২৮ তারিখের পর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম। আমরা মানে গণতন্ত্র মঞ্চ। তখন বিএনপির নেতাদের খুঁজে পাই নাই, জামায়াতে ইসলামীও ছিল না। কাউকে পাইনি। কিন্তু আমরা যারা যারা ছিলাম তাদের নামই নাই।

 

 

মান্না বলেন, ‘এখন বিতর্ক তৈরি হয়েছে, আগে সংস্কার না আগে নির্বাচন। সংস্কারের কোনও সীমা-পরিসীমা আছে? আমাদের মানব সভ্যতার যাত্রা যখন থেকে, তখন থেকে সংস্কার শুরু। আপনারা অন্তর্বর্তী সরকার। এক সরকার থেকে আরেক সরকারে যেতে যত কাজ আছে তার সবই আপনারা করতে পারেন। কেউ আপনাকে বলতে পারবে না, আপনি অন্তর্বর্তী সরকার, আপনি করেন কেন। যখন সংস্কারের প্রশ্ন আসছে, তখন স্পষ্ট করে বলতে হবে, আপনারা কি সংস্কার করতে চান? তবে আমি একটা ভালো নির্বাচন চাই।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।