খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জেনে নিন কবে-কোথায় শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
জেনে নিন কবে-কোথায় শৈত্যপ্রবাহ

চলছে জানুয়ারি মাসের শেষ দশক। মাস শেষ হতে বাকি মাত্র ৭ দিন। জানুয়ারি মাসে শীতের যে চিরায়ত রূপ, সেটি এবার দেখা যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে কিছু কিছু জায়গায় এবার শীতের প্রকৃত চরিত্র নেই। চলতি মাসে শৈত্যপ্রবাহ হয়েছে ৩টি। তবে একটিও তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেয়নি। মাসের বাকি ৭ দিন কেমন যেতে পারে সে বিষয়ে  জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি বলেন, মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। তবে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তখন বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ২৮ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফেব্রুয়ারি মাসে শীত কেমন থাকবে? এমন প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, ফেব্রুয়ারি মাসে সাধারণত জানুয়ারি মাসের চেয়ে তাপমাত্র বেশি থাকে।

 

মাসের শুরুর দিকে যদি তাপমাত্রা কমে, তাহলে শীত বাড়তে পারে। নতুবা ১০ তারিখের পর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। আগামীকাল শুক্রবারের পূর্বাভাস নিয়ে তিনি বলেন, ঘন কুয়াশা থাকতে পারে। এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বাঘায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।