খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভুল স্বীকার করে শাহরুখকে ৯ কোটি রুপি ফেরত দিচ্ছে ভারত সরকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
ভুল স্বীকার করে শাহরুখকে ৯ কোটি রুপি ফেরত দিচ্ছে ভারত সরকার

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্যারিয়ার তার নানা রঙে রঙিন। উপহার দিয়েছেন অনেক কালজয়ী ও সুপারহিট সিনেমা। বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় ভারতের সিনেমাকে পৌঁছে দিতে সবচেয়ে বড় ব্রান্ড ভাবা হয় তাকে। একজন আদর্শ আইকন হিসেবেও তিনি ভারতের সবশ্রেণির মানুষের কাছে প্রিয়। এমন তারকার সঙ্গে ভুল করলে সেটা মিটিয়ে নিতে চাইবে যে কেউই। খোদ ভারত সরকার সেই দৃষ্টান্তই যেন স্থাপন করল। মুম্বাইয়ের অবস্থিত শাহরুখ খানের সমুদ্রমুখী প্রাসাদ মান্নাত। এই বাড়িটি ভারতের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক বাসস্থান হিসেবে পরিচিত। এর মালিকানা পরিবর্তন সংক্রান্ত হিসাবের ভুলের কারণে তাকে ৯ কোটি রুপি রিফান্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার।

 

মুম্বাইয়ের সাবঅর্বান কালেক্টরেটের পক্ষ থেকে ২০১৯ সালে মান্নাতের লিজহোল্ড থেকে সম্পূর্ণ মালিকানা রূপান্তর করার সময় এই ভুলটি ঘটেছিল। তারই প্রেক্ষিতে বলিউডের রোমান্টিক কিং খানকে অর্থ ফেরত দেয়া হচ্ছে। ২০০১ সালে খোরশেদ ভানু সঞ্জনা ট্রাস্ট থেকে গ্রেড ৩ হেরিটেজের তালিকায় থাকা বাঙলোটি ৯৯ বছরের লিজে নেন শাহরুখ খান। হেরিটেজ আইনের কারণে এই বিল্ডিংয়ে কোনো কাঠামোগত পরিবর্তন করা সম্ভব ছিল না। কিন্তু শাহরুখ খান সেখানে একটি মাল্টি-স্টোরি অ্যানেক্স নির্মাণ করেন, যা এখন তার পরিবারের প্রধান বাসস্থান। এই নির্মাণের জন্য বেশকিছু নিয়ম ও আইন মেনে চলতে হয়েছে শাহরুখ খানকে।

 

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, মান্নাতের জমি মুম্বাইয়ের কালেক্টরের অধীনে হওয়ায় এক ধরনের ট্যাক্স দিতে হয় যা ‘আনআর্নড ইনকাম’ বা অব্যবহৃত আয়ের উপর নির্ভর করে। ২০১৯ সালে শাহরুখ-গৌরি দম্পতি সম্পত্তির মালিকানা লিজহোল্ড (ক্লাস ২) থেকে ফ্রিহোল্ড (ক্লাস ১) রূপান্তর করেন। সেই সময় ২৭.৫ কোটি রুপি প্রিমিয়াম দেন তারা। তবে কর্তৃপক্ষ এই প্রিমিয়ামটি ভুলভাবে সম্পূর্ণ নির্মাণ খরচের উপর হিসাব করেছিলেন যা জমির মূল্য থেকে বেশি ছিল। এই ভুলটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে খুঁজে পান শাহরুখ এবং গৌরি। এরপর গৌরি একটি আবেদন করেন অর্থ রিফান্ডের জন্য। সাবঅর্বান ডেপুটি কালেক্টর সতীশ বাগাল এই ভুলটি স্বীকার করে জানান, ‘সরকারের আনুষ্ঠানিক আদেশের পর অতিরিক্ত নেয়া ৯ কোটি রুপি আমরা শাহরুখ খানকে ফিরিয়ে দেব।’

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস