খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চিত্রনায়িকা নিঝুমকে অপহরণের চেষ্টা, উবারচালক আটক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
চিত্রনায়িকা নিঝুমকে অপহরণের চেষ্টা, উবারচালক আটক

উবারচালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন বলে জানিয়েছিলেন চিত্রনায়িকা নিঝুম। সেই ঘটনায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে রামপুরা থানায় একটি মামলা করেন তিনি। রোববার (২৬ জানুয়ারি) সকালে সেই গাড়িচালককে আটক করে রামপুরা থানা-পুলিশ। এদিন সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। নিঝুমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ২১ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। এ সময় ভিডিও বার্তায় সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে কেঁদেছিলেন এই নায়িকা। নিঝুম রুবিনা অভিযোগ করেছেন, তাকে রাইড শেয়ারিং চালক অপহরণের চেষ্টা করেছিল। রাইড শেয়ারিং গাড়িতে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার সময় হাতিরঝিল এলাকায় এই ঘটনা ঘটেছিল।

ফেসবুকে নিঝুম রুবিনা লিখেছেন, “আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হই। কারণ, আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, ‘আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন।’ মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, ‘আমাকে এখানেই নামিয়ে দেন।’ তখন সে আমাকে বলল, ‘চুপ থাক। কোনও কথা বলবি না।’ তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

 

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লেখেন, “আমরা কোন দেশে বসবাস করছি? দিন-দুপুরে কী আমরা নিরাপত্তা পাব না?…আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম, তাহলে আমাকে খুঁজে পাওয়া যেতো? নিঝুম রুবিনা সংবাদমাধ্যমকে জানান, ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো–গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার–চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক।

 

নিঝুম রুবিনাকে সর্বশেষ ‘লিপস্টিক’ ছবিতে দেখা গেছে। নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে পথচলা শুরু নিঝুম রুবিনার। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ সিনেমায়। বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।