খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নারী শিক্ষার্থীদের কল্যাণে জবি শিবিরের ৭ দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
নারী শিক্ষার্থীদের কল্যাণে জবি শিবিরের ৭ দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধান ও উন্নত ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা। উপাচার্যের কাছে লিখিতভাবে দাবিগুলো পেশ করে শিবির। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবির বিস্তারিত তুলে ধরে।  দাবিগুলো হলো— ছাত্রকল্যাণ দফতরে নারী শিক্ষককে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে। আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা এবং উপযুক্ত নামাজের স্থান বরাদ্দ করতে হবে। চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক ব্যবহারের উপযোগী পর্যাপ্ত এবং মানসম্মত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চাওয়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে। আবাসিক হলে উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ছাত্রী হলের মেডিক্যাল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক নিয়োগ দিতে হবে।

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। নারী শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য নিরাপদ ও উন্নত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এই দাবিগুলো বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।