খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্যদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

কাজী মাহমুদুল হক সুজন, হবিগঞ্জ
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্যদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

হবিগঞ্জের চুনারুঘাটে দিনব্যাপী গ্রাম সামাজিক শক্তি কমিটি সদস্যদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেওরগাছ ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন, হবিগঞ্জ পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ নূরুজ্জামান, সিনিয়র টেকনিক্যাল অফিসার কেশব সরকার, মো: মোস্তাক আহমেদ। আলট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির শাখা ব্যবস্থাপক মোঃ আবু ছাইদ, সাংবাদিক কাজী সুজন, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা রাজু আহমেদ, আব্দুর রউফ তালুকদার, হালেমা বেগম, জাহাঙ্গীর মিয়া, তাসলিমা আক্তার, আবুল কাশেম চৌধুরী, আয়েশা আক্তার, তাজুল ইসলাম, মরম আলী, মালেকা খাতুন, নুরুল ইসলাম, লিজা আক্তার প্রমুখ।

প্রশিক্ষণে ৩০ জন পুরুষ মহিলা অংশ গ্রহন করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।