বাজেট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে: পরিকল্পনা উপদেষ্টা
তিনি বলেন, চলমান প্রকল্প চলছেই। সেগুলো তো মাঝপথে বন্ধ করা যাবে না। তবে অবকাঠামো অংশ বাদ দিয়ে মানবসম্পদ উন্নয়ন খাতে ব্যয় করা হবে। যেমন- শুধু মেডিকেল কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে । কিন্তু সেগুলো যন্ত্রপাতি পরিচালনা এবং শিক্ষা দেওয়ার মতো দক্ষ শিক্ষক নেই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু ৮০ শতাংশ শিক্ষক নেই। সেজন্য মানবসম্পদ উন্নয়ন করা হবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গত সরকারের মেগা প্রকল্পগুলো বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ছে এ অর্থবছর থেকেই। আর আগামী অর্থবছরগুলোতে আসল পরিশোধের ব্যাপক চাপ বাড়বে। এরপরও বলবো বিদেশি ঋণ আমাদের জন্য খারাপ নয়। যেমন ভিয়েতনাম অনেক বিদেশি ঋণ নিয়েছিল। কিন্তু তারা তো কোনো সমস্যায় পড়েনি। বিদেশি ঋণ যদি সরকারি ও বেসরকারি বিনিয়োগ তৈরি করে তাহলে ভালো।



আপনার মতামত লিখুন