বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলাবাগান এলাকা থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সরই ইউনিয়নের দুর্গম লিংপুংপাড়া থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। সেনাবাহিনী ও পুলিশের অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের দুর্গম পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে তাদের ওই এলাকার সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃতরা ভালো আছেন। নিরাপত্তা বাহিনী থেকে জানানো হয়েছে, অপহৃতদের উদ্ধার করে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি খামার বাগানে হানা দিয়ে ৭ কাঠশ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। মুক্তিপণ বাবদ ৭ লাখ টাকা দাবি করে পরিবারের কাছে।



আপনার মতামত লিখুন