খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

বান্দরবান প্রতি‌নি‌ধি
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলাবাগান এলাকা থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সরই ইউনিয়নের দুর্গম লিংপুংপাড়া থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। সেনাবাহিনী ও পুলিশের অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের দুর্গম পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে তাদের ওই এলাকার সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃতরা ভালো আছেন। নিরাপত্তা বাহিনী থেকে জানানো হয়েছে, অপহৃতদের উদ্ধার করে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি খামার বাগানে হানা দিয়ে ৭ কাঠশ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। মুক্তিপণ বাবদ ৭ লাখ টাকা দাবি করে পরিবারের কাছে।

অপহরণের যারা শিকার হয়েছিলেন কাঠশ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। এ ছাড়া অপর দুই জনের নাম জানা যায়নি। প্রসঙ্গত, এর আগে গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।