খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শেয়ারবাজারে পচা শেয়ারের দাপট অব্যাহত

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
শেয়ারবাজারে পচা শেয়ারের দাপট অব্যাহত

লোকসানে নিমজ্জিত, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না, এমনকি নিয়মিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করে না- এমন বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েই চলেছে। আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কিছু প্রতিষ্ঠান। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষে থাকা ১০টির মধ্যে ৫টিই দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান। বাকি পাঁচটির মধ্যে ৩টি ‘বি’ গ্রুপের এবং দুইটি ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে।

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়। নতুন তালিকাভুক্ত কোম্পানি থাকে ‘এন’ গ্রুপে। তালিকাভুক্তির পর এক আর্থিক বছর পার হলে কোম্পানিগুলো ‘এ’, ‘বি’ এবং ‘জেড’ গ্রুপে বিভক্ত হয়। এর মধ্যে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানির স্থান হয় ‘এ’ গ্রুপে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানি থাকে ‘বি’ গ্রুপে। এছাড়া লভ্যাংশ না দিতে পারা কোম্পানির স্থান হয় ‘জেড’ গ্রুপে। জেড গ্রুপের কোম্পানিকে শেয়ারবাজারের পচা কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।  জেড গ্রুপের যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নিয়েছে তার মধ্যে রয়েছে- নিউ লাইন ক্লথিং, অ্যাপোলো ইস্পাত, নূরানী ডাইং, রিং শাইন টেক্সটাইল এবং রেনউইক যজ্ঞেশ্বর।  এর মধ্যে নিউ লাইন ক্লথিং গত সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার শীর্ষস্থান দখল করেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৮ দশমিক ৭২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৭০ পয়সা। শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০২১ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এমনকি কোম্পানিটি নিয়মিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করে না। ২০২২ সালের মার্চের পর কোম্পানিটি আর কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

 

২০১৮ সালের পর বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারেনি এমন এক কোম্পানি অ্যাপোলো ইস্পাত। এমনকি কোম্পানিটির রিজার্ভ বড় অঙ্কে ঋণাত্মক অবস্থায় রয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির রিজার্ভ ঋণাত্মক ৪৯৩ কোটি ২৭ লাখ টাকা। নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারে না এই কোম্পানিটি। অথচ এই পচা কোম্পানির শেয়ার গত সপ্তাহ বড় দাপট দেখিয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৩ দশমিক ৬৮ শতাংশ। ৩ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৯০ পয়সা।   দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানো আর এক পচা কোম্পানি নূরানী ডাইং। ২০২০ সালের পর বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে না পারা এই কোম্পানির শেয়ারের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ। ৩ টাকা ৯০ পয়সা থেকে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে হয়েছে ৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম ৯০ পয়সা বেড়েছে।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি নিয়মিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করে না। সর্বশেষ ২০২১ সালের মার্চে সমাপ্ত প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় ৯৫ পয়সা। রিজার্ভ ঋণাত্মক, ব্যবসায় লোকসান, বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারে না এমন আর একটি কোম্পানি রিং শাইন টেক্সটাইল। এই কোম্পানিও গত সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৫ শতাংশ। ৪ টাকা থেকে বেড়ে শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সা। অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬০ পয়সা।

২০১৯ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে না পারা এই কোম্পানির রিজার্ভ ঋণাত্মক ৯০২ কোটি ১৭ লাখ টাকা। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান করেছে ৭৯ পয়সা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।