খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এদেশে যারাই ক্ষমতায় এসেছে বাপ-দাদার ভিটা মনে করে লুটপাট করেছে

রাজনীতি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
এদেশে যারাই ক্ষমতায় এসেছে বাপ-দাদার ভিটা মনে করে লুটপাট করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি জেনারেল মাওলানা  রফিকুল ইসলাম খাঁন বলেছেন, এদেশ যারাই শ্বাসন করেছেন, তারাই এদেশকে তাদের বাপ-দাদার ভিটা মনে করে লুটপাট করে খেয়েছেন। জামায়াতে ইসলামী কখনোই এগুলোকে প্রশ্রয় দেবে না। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন। মাওলানা রফিকুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রক্ত দিয়ে যারা এদেশ থেকে ফ্যাসিবাদের উত্খাত করেছে, তাদের রক্তকে আমরা কখনোই বৃথা যেতে দেব না। আর কোনো ফ্যাসিবাদের আশ্রয় এই বাংলার জমিনে হবে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ চিরকাল ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। জামায়াত যদি সরকার গঠন করে তাহলে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে। তখন এদেশে মুসলিম নর-নারী যে সুযোগ-সুবিধা ভোগ করবে, অমুসলিমরাও ঠিক তেমনি সুযোগ-সুবিধা ভোগ করবে।

বেলকুচি উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়েতের আমির শাহিনুর আলমসহ জামায়াত ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।