ঢাকায় গাঙচিলের আয়োজনে রমজানের তাৎপর্য বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার (৮ মার্চ) ঢাকার মিরপুরে গাঙচিল ভবন অডিটোরিয়াম গাঙচিলের আয়োজনে রমজানের তাৎপর্য বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাঙচিলের ঢাকা মহানগর উত্তরে সভাপতি বাংলাদেশ বিমানের এরিয়া ম্যানেজার ছড়াশিল্পী গোলাপ কুদ্দুস চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাঙচিলের কেন্দ্রীয় মহাসচিব বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপটেন (অব.) ড. ইদ্রিস আলী ও সম্মানিত অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) কবি তন্ময় হারিস।

অতিথি ছিলেন বাংলা একাডেমির আজীবন সদস্য ছড়াকার আতিক হেলাল, গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা কবি ও বিজয় সাহিত্য পত্রিকার সম্পাদক মনজু খন্দকার, গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বীর মুক্তিযোদ্ধা ছড়াশিল্পী নূরুদ্দীন সেখ, কবি আতিয়ার রহমান, গাঙচিল ঢাকা মহানগর সভাপতি রোটারিয়ান সৈয়দ আনিসুর রহমান, কবি রবিউল মাশরাফি, গাঙচিল ঢাকা বিভাগীয় সহ-সভাপতি কবি আফরোজা নীলা, বর্ষীয়ান লেখক মোরাদুজ্জামান, কবি মুহাম্মদ মনিরুজ্জামান, কবি কাজী হেমায়েত হোসেন, লেখক নাহার শিমু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাঙচিল ঢাকা মিরপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি কবি নাঈমা আক্তার, আবদুল্লাহ আন নাফিস, এস এম গোলাম রসুল, আব্দুল মঈন, মোঃ মাসুদ রানা, এস এম আলী আহসান নীরব, গাঙচিল নিউজ’র দারুসসালাম থানা সংবাদদাতা আশিকুর রহমান, গাঙচিল নিউজ’র আশুলিয়া-সাভার থানা সংবাদদাতা মোঃ আশিকুর, গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাঙচিলের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান নিবিড়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এনটিভির অনলাইন রিপোর্টার (মেডিকেল), দৈনিক ঢাকার ডাকের সহ-সম্পাদক (স্বাস্থ্য) ও গাঙচিল নিউজের উপ-বার্তা সম্পাদক খান আহমেদ ইফতেখার।
অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ থেকে তেলোয়াত করা হয় এবং তর্জমা করা হয়। ইফতারের পূর্বে মরহুম ও অসুস্থ সদস্যদের উদ্দেশ্যে দোয়া করা হয়।



আপনার মতামত লিখুন