মুকসুদপুরে ১৮৯তম গাঙচিল সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ মার্চ পাইলট উচ্চ বিদ্যালয়ে মুকসুদপুর উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত ১৮৯তম সাহিত্য সম্মেলনে ও গুনীজন সংবর্ধনা’২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কবি দিপল কান্তি বিশ্বাস (দুর্জয়)। গাঙচিল মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি কবি নিখিল রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব খান আখতার হোসেন দাদু ভাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটিংজোন সম্পাদক কবি মাহফুজ রিপন, কবি সুকান্ত বিশ্বাস, শান্তি মন্ডল, মোঃ জাকির হোসেন, স্বপন বিশ্বাস, এস এম কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাঙচিল মুকসুদপুর উপজেলা সাধারন সম্পাদক কবি অজিত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিশির মন্ডল, মরমী কবি হারুন, খাদিজা আক্তার লিমা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাহিত্য সম্পাদক আকাশ ইসলাম (সাগর) ও সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি অজিত কুমার বিশ্বাস। কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের পর গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি দিপল কান্তি বিশ্বাস, সভাপতি নিখিল রঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি মাহফুজ রিপন ও সুকান্ত বিশ্বাস গুনী কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সভাপতি নিখিল রঞ্জন বিশ্বাসের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




আপনার মতামত লিখুন