খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইশা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হবিগঞ্জ সদর উপজেলা বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা ছাত্র আশরাফুল ইসলাম জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
ইশা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হবিগঞ্জ সদর উপজেলা বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা ছাত্র আশরাফুল ইসলাম জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন

এসো কোরআন দিয়ে জীবন সাজাই, দূর করি পৃথিবীর অন্ধকার প্রতিপাদ্যকে সামনে রেখে ইশাা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ষষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ঢাকায় জাতীয় পর্যায়ে ৫ ম পারা গ্রুপ ২য় পুরস্কার স্বর্ণ পদক অর্জন করেছে হবিগঞ্জের সদর উপজেলা বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম। জানা যায়, সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম ও তারেক হাসান জেলা ও বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সম্মানিত বিচারকমণ্ডলী ও অতিথিরা উপস্থিতিতে ঢাকা জাতীয় বায়তুল মোকাররম মসজিদে আয়োজিত গ্র্যান্ড ফাইনাল পর্বে ৫ ম পারা গ্রুপে ২য় স্থান অধিকার করে স্বর্ণ পদক ও নগদ অর্থ অর্জন করেছে আশরাফুল ইসলাম। এদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত এর মতাদর্শ ভিওিক  ইশা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ  কর্তৃক দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুচারুরূপে পরিচালিত বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম ও তারেক হাসান জেলা ও বিভাগীয় পর্যায়ে সফলতার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে ২য় স্থানে ভূষিত হয়ে স্বর্ণ পদক অর্জন করেছে আশরাফুল ইসলাম। এদিকে গত ৯ জানুয়ারি বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার লাল শালোক হোটেল আয়োজিত গ্র্যান্ড ফাইনাল পর্বে ৫ ম পারা গ্রুপে ৫ম স্থান অধিকার করে তারেক হাসান। উক্ত বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা প্রধান শিক্ষক হাফেজ সাকিব আহমদ বলেন৷ চারদিকে কুরআন পয়গাম ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত অত্র মাদরাসা ছাত্রদের ঈর্ষনীয় সাফল্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মাদরাসার ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম ও তারেক হাসান মেধাবী ছাত্র। পাশাপাশি অত্র মাদরাসা সমৃদ্ধি , উত্তরোত্তর সফলতার জন্য অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।