ইশা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হবিগঞ্জ সদর উপজেলা বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা ছাত্র আশরাফুল ইসলাম জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন
এসো কোরআন দিয়ে জীবন সাজাই, দূর করি পৃথিবীর অন্ধকার প্রতিপাদ্যকে সামনে রেখে ইশাা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ষষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ঢাকায় জাতীয় পর্যায়ে ৫ ম পারা গ্রুপ ২য় পুরস্কার স্বর্ণ পদক অর্জন করেছে হবিগঞ্জের সদর উপজেলা বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম। জানা যায়, সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম ও তারেক হাসান জেলা ও বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সম্মানিত বিচারকমণ্ডলী ও অতিথিরা উপস্থিতিতে ঢাকা জাতীয় বায়তুল মোকাররম মসজিদে আয়োজিত গ্র্যান্ড ফাইনাল পর্বে ৫ ম পারা গ্রুপে ২য় স্থান অধিকার করে স্বর্ণ পদক ও নগদ অর্থ অর্জন করেছে আশরাফুল ইসলাম। এদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত এর মতাদর্শ ভিওিক ইশা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুচারুরূপে পরিচালিত বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম ও তারেক হাসান জেলা ও বিভাগীয় পর্যায়ে সফলতার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে ২য় স্থানে ভূষিত হয়ে স্বর্ণ পদক অর্জন করেছে আশরাফুল ইসলাম। এদিকে গত ৯ জানুয়ারি বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার লাল শালোক হোটেল আয়োজিত গ্র্যান্ড ফাইনাল পর্বে ৫ ম পারা গ্রুপে ৫ম স্থান অধিকার করে তারেক হাসান। উক্ত বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসা প্রধান শিক্ষক হাফেজ সাকিব আহমদ বলেন৷ চারদিকে কুরআন পয়গাম ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত অত্র মাদরাসা ছাত্রদের ঈর্ষনীয় সাফল্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মাদরাসার ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম ও তারেক হাসান মেধাবী ছাত্র। পাশাপাশি অত্র মাদরাসা সমৃদ্ধি , উত্তরোত্তর সফলতার জন্য অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।



আপনার মতামত লিখুন