খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মঞ্জুর এলাহীর মৃত্যুতে ডিসিসিআইর শোক

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
মঞ্জুর এলাহীর মৃত্যুতে ডিসিসিআইর শোক

দেশের চামড়া ও আধুনিক পাদুকা শিল্পের অন্যতম পথিকৃৎ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, শিল্প উদ্যোক্তা এবং এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্য গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় ডিসিসিআই জানায়, বিশ্বের বিভিন্ন দেশে তার হাত ধরে বাংলাদেশের তৈরি পাদুকা ও চামড়াজাত পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়, যার মাধ্যমে বহির্বিশ্বে আমাদের উৎপাদিত চামড়াজাত পণ্যের বাজার সুনামের সঙ্গে সম্প্রসারিত হয় এবং চামড়াখাতের এ ইতিবাচক ব্র্যান্ডিং আমাদের স্থানীয় শিল্পের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা রেখেছে।

সৈয়দ মঞ্জুর এলাহী দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিরলসভাবে কাজ করে গেছেন এবং তার প্রতিষ্ঠানসমূহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। শিল্প উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে আমাদের সামগ্র ব্যবসায়ী অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হবে বলে মনে করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজ সংস্কার ও আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়নে তার অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।