বিনিয়োগ সম্মেলনে থাকছে সম্মাননা, নাসার সঙ্গে হতে পারে বেসামরিক চুক্তি
সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। আগামী ৯ এপ্রিল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের শীর্ষ পর্যায়ের সাড়ে ৫ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করবেন। এছাড়া সম্মেলনে পাঁচ জন বিনিয়োগকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সঙ্গে একটি বেসমারিক চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রবিবার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সম্মেলনে অনেকগুলো সমঝোতা স্মারক সই হবে। বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হবে। আইএলও’র সঙ্গে শ্রম বিষয়ে একটা দ্বিপাক্ষিক চুক্তি সই করার চিন্তা করছি। আমরা নাসা’র সঙ্গে একটি চুক্তি সই করার কথা চিন্তা করছি। বেসমারিক মহাকাশ অনুসন্ধান নিয়ে এই চুক্তি সই হতে পারে। চুক্তি সই হওয়ার পর আমরা এর বিস্তারিত জানাতে পারবো।



আপনার মতামত লিখুন