খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আসতে পারে বাজরঙ্গি ভাইজানের দ্বিতীয় কিস্তি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
আসতে পারে বাজরঙ্গি ভাইজানের দ্বিতীয় কিস্তি

সালমান খান, বলিউডের সুপারস্টারদের মধ্যে অন্যতম একজন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে বলিউডে নিজের দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। ২০১৫ সালে কবির খান নির্মিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা বলিউডে সালমানকে শ্রেষ্ঠত্বকে আবারও প্রমাণ করেছিলো। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রশংসিত সিনেমাগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। সিনেমাটি ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘হোলসাম এন্টারটেইনমেন্ট’ প্রদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নিয়েছিলো। এরপর ২০২৩ সালে  জানা যায়, ‘ বজরঙ্গি ভাইজান ২’ নির্মিত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। সালমান খান এবং কেভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান ২’-এর নির্মাণ নিয়ে আলোচনা করেছেন বলেও খবর রটে। এর পরপরই, ‘আরআরআর’-এর লঞ্চের সময় সালমান নিশ্চিত করেছিলেন যে, এই সিনেমার জন্য আলোচনা চলছে।

‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খান
তারপর থেকেই সিনেমাটি নিয়ে সালমান ভক্তদের মধ্যে তুমুল প্রত্যাশা তৈরি হয়েছে। সূত্রটি আরও জানায়, সালমান কয়েকদিন আগে ভি. বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা করেছেন। আলোচনা চলছে সিনেমাটি নিয়ে। এবারের ‘বজরঙ্গি ভাইজান’ কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এমনকি এটাও শোনা যাচ্ছে, ভি. বিজয়েন্দ্র প্রসাদ এবং কবির খান, দু’জন সম্মিলিতভাবে স্নেমাটি বানাবেন। তারমানে এই ‘ত্রয়ী’ একত্রিত হচ্ছেন। যদিও এখনও চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। ভি. বিজয়েন্দ্র প্রসাদকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনাট্যকার হিসেবে বিবেচনা করা হয় এবং তিনিই একমাত্র লেখক, যিনি ভারতে একাধিক  ব্লকবাস্টার সিনেমায় অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে  মাগাধীরা (২০০৯), বাহুবলী ফ্র্যাঞ্চাইজি (২০১৫-২০১৭), বজরঙ্গি ভাইজান (২০১৫), আরআরআর (২০২২)।

সালমান খান
বলা প্রয়োজন, ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। যদিও এটি একপ্রকার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণি রাশমিকা মান্দানা। উল্লেখ্য, অনেকে ‘সিকান্দার’ সিনেমার মধ্য দিয়ে সালমান খানের বলিউড রাজত্বের শেষ দেখে ফেলেছেন। তবে সালমান ভক্তরা তা মানতে নারাজ। তারা বিশ্বাস করেন, সামনে নতুন কোন ব্লকবাস্টার সিনেমা দিয়ে আবারও দাপটের সঙ্গেই ফিরবেন সাল্লু ভাই। সেটা হতে পারে ‘বাজরাঙ্গি ভাইজান ২’ দিয়েই।

সূত্র: পিঙ্কভিলা 

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।