খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নিজের জাত চেনালেন সানি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
নিজের জাত চেনালেন সানি

সবাই ভেবেই নিয়েছিলেন, ফুরিয়ে গেছেন তিনি। তবে লম্বা বিরতির পর ২০২৩ সালে ‘গাদার’-এর সিক্যুয়েল ‘গাদার ২’ নিয়ে হাজির হন সানি দেওল। এই সিনেমা তুমুল হিট হয়। এরপরই তাকে নিয়ে নতুনকরে ভাবতে শুরু করেন দর্শক, পরিচালক, প্রযোজকেরা। সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা ‘জাত’। এই সিনেমা দিয়ে তিনি আবারও নিজের জাত চেনালেন। ৬৭ বছর বয়সেও যে ফিরে আসা যায়, সেটি বুঝিয়ে দিলেন এই অভিনেতা। সিনেমায় তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

১২ এপ্রিল ‘জাত’ দেখেছে মোট ১৬.৭০ শতাংশ হিন্দি দর্শক। শনিবার (১২ এপ্রিল) বলিউড ট্রেড বিশ্লেষক তরণ আদর্শ ‘জাত’-এর দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে একটি নোট পোস্ট করেছেন। একটি এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার (১০ এপ্রিল)আংশিক ছুটির দিন বৃদ্ধির পর, শুক্রবার ‘জাত’র কালেকশনে পতন লক্ষ্য করা গেছে। বাণিজ্য বিশ্লেষক আরও যোগ করেছেন, ‘সকলের নজর এখন শনিবার থেকে সোমবার পর্যন্ত বর্ধিত সপ্তাহান্তের দিকে। বৃহস্পতিবার ৯.৬২ কোটি, শুক্রবার ৭ কোটি। মোট ১৬.৬২ কোটি রূপি।”

এই ১৬. ৬২ কোটি রূপির হিসেব মূলত সিনেমাটি মুক্তির প্রথম দুই দিনের। তবে তৃতীয় দিনে এসে আয় দাঁড়ায় ২৬ ৫ কোটি অর্থাৎ ৩০ কোটির ঘরে।  বলা দরকার, গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এই সিনেমায় সানি দেওল ছাড়াও আরও অভিনয় করেছেন সাইয়ামি খের, রেজিনা ক্যাসান্দ্রা, বিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, জগপতি বাবু এবং জারিনা ওয়াহাব প্রমুখ। ‘জাত’ যৌথভাবে প্রযোজনা করেছেন নবীন ইয়েরনেনি, ইয়ালামঞ্চিলি রবি শঙ্কর, টি. জি. বিশ্ব প্রসাদ, উমেশ কুমার বনসাল, মিথ্রি মুভি মেকার্স, পিপল মিডিয়া  ফ্যাক্টরি এবং জি স্টুডিও। উল্লেখ্য, সামনে আসছে সানি অভিনীত সিনেমা ‘লাহোর ১৯৪৭’। এখানে তার বিপরীতে দেখা যাবে প্রীতি জিনতাকে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।