৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবিতে কক্সবাজার মেডিকেলের শিক্ষার্থীদের স্বারকলিপি প্রদান
বাংলাদেশের পর্যটন রাজধানীখ্যাত কক্সবাজারের মানুষের চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি দুর করতে সরকারী উদ্যোগে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় কক্সবাজার মেডিকেল কলেজ। উদ্দেশ্য ছিল কক্সবাজারের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৭ বছরেও স্থাপন করা হয়নি প্রস্তাবিত ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। যার কারণে যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষ।
বুধবার (৩০ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের মাল্টিপারপাসরুমে এক সেমিনার শেষে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের কাছে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান করে কক্সমেকের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সোহেল বক্স সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।



আপনার মতামত লিখুন