খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুবিধা নিশ্চিতের দুই দাবীতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুবিধা নিশ্চিতের দুই দাবীতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুবিধা নিশ্চিতে বিভিন্ন অনুষদে সেনেটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ও নিরাপত্তা নিশ্চিতে দুই দাবিতে উপাচার্য বরাবর লাল সবুজ উন্নয়ন সংঘের স্মারকলিপি প্রদান।

আজ ৮ই মে (বৃহস্পতিবার) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুবিধা নিশ্চিতে বিভিন্ন অনুষদে সেনেটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ও ক্যাম্পাসে আবাসিক হলগুলোতে মেয়েদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা- আরিচা মহাসড়ক ঘেঁষা হলগুলোর পাশের দেয়ালগুলো উচুকরণ এবং কাঁটাতারের মাধ্যমে নিরাপত্তা প্রদানের দুই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী কনক ইয়াসমিন বলেন “বর্তমান সময়ে নারী শিক্ষার্থীদের ন্যূনতম স্বাস্থ্যসুবিধা, বিশেষত মাসিককালীন সময়ে প্রয়োজনীয় সামগ্রী সহজলভ্য করার জন্য ভেন্ডিং মেশিন স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ হবে।

দর্শন বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী হ্যাপি আক্তার শিলা বলেন নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বিশেষ করে ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্ববর্তী এলাকাগুলোতে অবাধ চলাচলের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে মহাসড়ক ঘেঁষা সীমানা প্রাচীর উঁচু করা এবং কাঁটাতার স্থাপন করলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব হবে।

সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন লাল সবুজ উন্নয়ন সংঘ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে তোলার পাশাপাশি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে লাল সবুজ উন্নয়ন সংঘ অবিরামভাবে কাজ করে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত এবং পুরো ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। স্মারকলিপি প্রদানের সময় লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের সংগঠক আব্দুল হাদি, হৃদি, রিনা, কনক, শিলাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে দেশের সিংহভাগ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিভিন্ন সচেতনামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ উপহার, পাঠদান কর্মসূচি, ঈদের নতুন জামা উপহার, শীতার্তদের মাঝে কম্বল উপহার, বৃক্ষরোপণ, রক্তদান, স্বাস্থ্য সচেতনামূলক কর্মসূচি, বিভিন্ন ক্রান্তি ও দুর্যোগকালীন সময়ে সমাজ সচেতনামূলক কর্মসূচি এবং দেশের পরিবেশ ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২২ সাল থেকে বিভিন্ন সামাজিক ও সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।