খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগ

ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা  ১২ জুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা  ১২ জুন

৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মীসভার আয়োজন করা হয়েছে।

আগামী ১২ জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় উভারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত ঈদ পুনর্মিলনী ও কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ্ব এম এ হান্নান, বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও আহবায়ক ফরিদগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মফিজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফরিদগঞ্জ উপজেলা বিএনপি। জনাব ডাক্তার আবুল কালাম আজাদ,  যুগ্ম আহবায়ক ফরিদগঞ্জ উপজেলা বিএনপি। জনাব ফারুক আহমেদ খান, সাবেক ছাত্রনেতা ও যুগ্ম আহ্বায়ক ফরিদগঞ্জ উপজেলা বিএনপি। জনাব মোঃ বেলায়েত হোসেন সভাপতি ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি।

‎এছাড়া উক্ত ঈদ পুনর্মিলনী ও কর্মীসভায় সভাপতিত্ব করবেন যমুনা গ্রুপের পরিচালক(বাণিজ্যিক) এবং জাতীয় দৈনিক ঢাকার ডাক এর সম্পাদক ও প্রকাশক জনাব এ,বি,এম, শামছুল হাসান হিরু।

সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সুমন পাটওয়ারী। এছাড়াও অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জনাব পাপন পাটওয়ারী।

উক্ত ঈদ পুনর্মিলনী ও কর্মীসভায় অত্র ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে দলে দলে যোগদান করার আহবান জানানো হয়েছে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।