আগামী ২৮ জুন খুলনার শাহাপুরে গাঙচিলের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠান
আন্তর্জাতিক সাহিত্য সংগঠন ‘গাঙচিল’ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী চলছে গাঙচিলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানমালা। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৮ জুন শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলনার শাহাপুর বাজার মহিলা মার্কেট চত্বরে শিশুদের কবিতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এবার শাহাপুর এলাকার গুণীজন হিসেবে সম্মানিত হয়েছেন সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের সাবেক উপাধ্যক্ষ ‘কবি শেখ আব্দুল জলিল’ ও দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ এমিরেটাস ‘অধ্যাপক ডা. শেখ ইউনুস আলী’।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্দান ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার হোসেন জোয়ার্দার ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ কর্মকর্তা ও সোনামুখ প্রতিষ্ঠাতা এ এম আনোয়ার হোসেন আকুঞ্জি।
সভাপতিত্ব করবেন গাঙচিল শাহাপুর শাখার সভাপতি অধ্যাপক মোঃ আবদুল হান্নান গোলদার ও স্বাগত বক্তব্য রাখবেন গাঙচিল শাহাপুর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জি।



আপনার মতামত লিখুন