ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম বিতরন কর্মসূচি পালিত
ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির সদস্য ফরম বিতরন ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সমন্বয়ক সাবেক ছাত্রনেতা জনাব ফারুক আহমেদ খান। ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম বুলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল খলিফার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান, সি. সহ সভাপতি মোস্তফা কামাল সবুজ, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল বাশার টিটু, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, ইউনিয়ন যুবদলের সি. যুগ্ম আহবায়ক মনির মাঝি প্রমুখ।



আপনার মতামত লিখুন