খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত

জাকারিয়া আল মামুন, গাজীপুর
প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর দক্ষিণ নারগানায় “নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন” এর আয়োজনে, যুব সমাজের তত্ত্বাবধানে এবং জামালপুর নোবহা জেনারেল হাসপাতালের সহয়তায় ফ্রি মেডিকেল ক্যম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৫ জুলাই সকাল ১০ ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম এর অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া আল মামুন। দিনব্যাপী প্রায় ২৫০ জন রুগী ফ্রি মেডিকেল ক্যম্পে চিকিৎসা সেবা নেন। ফ্রি মেডিকেল ক্যম্পে রক্তের গ্রুপ নির্নয় এবং ( RBs) ডায়াবেটিস পরিক্ষা ফ্রি করা হয়। মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল ইসলাম, এবং মেডিসিন বিভাগের ডাক্তার শাকিল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যম্পে চিকিৎসা সেবা নিতে আসা চুপাইর গ্রামের আলমগীর হোসেন মোল্লা আমাদের প্রতিনিধির প্রশ্নের জাবাবে জানান ফ্রি মেডিকেল ক্যম্পে আমি চুপাইর থেকে চিকিৎসা সেবা নিতে এসেছি, আগে আমার রক্তের গ্রুপ AB নেগেটিভ ছিল, আজকে রক্তের গ্রুপ পরিক্ষা করার পরে জানতে পারলাম B নেগেটিভ, পূর্বে ডায়বেটিস ছিল ১১ ( গতকাল সন্ধ্যায় মেপেছিলাম)আজ ডায়াবেটিস মেপে দেখতে পেলাম ১৮ হয়েছে, আমি নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর উত্তর উত্তর উন্নতী ও সফলতা কামনা করছি, পাশাপাশি নোবহা জেনারেল হাসপাতালের সহয়তাকে স্বাগতম জানাই। সত্যি এই মহতি উদ্যগকে নোবহা জেনারেল হাসপাতালের পরিচালক মিলন ভাই কে বলবো আপনি আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কালীগঞ্জের প্রতিটি ইউনিয়নে এই ভাবে ফ্রি মেডিকেল ক্যম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিতেন তাহলে কালীগঞ্জের জনগণ চিকিৎসা সেবা নিতে পারবে। ফ্রি মেডিকেল ক্যম্পের চিকিৎসক ডাক্তার নাজমুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমি আজকে এখানে এসে চিকিৎসা সেবা প্রদান করতে পারায় নিজেকে গর্বিত মনে করছী। আগামী দিনেও এরকম প্রোগ্রামে আমাকে দাওয়াত দিলে অবশ্যই আসব।

আর ধন্যবাদ জানাই নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন ভাইকে। নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন আমাদের প্রতিনিধিকে বলেন আমরা দক্ষিণ নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান ২০২৪ সালে প্রতিষ্ঠাতা করি। যার সদস্য সংখ্যা প্রায় ১২০ জন। আমি শুরু থেকেই এই প্রতিষ্ঠান এর মাধ্যমে আমার এলাকার জনসাধারণ এর উন্নয়ন এর জন্য চিন্তা ভাবনা করে এসেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যম্প। এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে আমার এলাকায় জনগণকে চিকিৎসা সেবা দিতে পেরে আমি আনন্দিত।

আমি ধন্যবাদ জানাই, নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর সকল উপদেষ্টা, সদস্য, উক্ত গ্রামের যুব সমাজ, নোবহা জেনারেল হাসপাতালের পরিচালক এবং ডাক্তার সহ যারা আমার ডাকে সারা দিয়ে আমাদের সংগঠন এর সাথে একত্বা প্রকাশ করে ফ্রি মেডিকেল ক্যম্প এর সহয়তা করেছেন। আমি আশা করি নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর মাধ্যমে কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এই ভাবে ফ্রি মেডিকেল ক্যম্প করে জনগণকে চিকিৎসা সেবা কার্যক্রম চালু রেখে কালীগঞ্জের জনগণের সেবা দিতে পারব।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।